September 22, 2026, 12:25 pm
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

দুর্নীতি রোধ করতে পারলে ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে, আর এই কাজটি জামায়াতের দ্বারাই সম্ভব—-অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ আগস্ট দুপুর ১১ ঘটিকায় দেওকলস ইউনিয়নের (আহমদ গঞ্জ) খাসজান সৎপুরে দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানী নগর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

তিনি বলেন এদেশে থেকে যতো টাকা পাচার হয়, দুর্নীতি হয় তার অর্ধেক ও যদি রোধ করা যায় তাহলে ৫ বছরেই দেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে, আর এ কাজটি একমাত্র জামায়াতে ইসলামী ই করতে পারে কারন জামায়াত একদল সৎ ন্যায়পরায়ন খোদাভিরু মানুষ কে তৈরী করছে যা জাতীর কাছে প্রমাণিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মজিদ সাবেক মেম্বার, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন, দেওকলস ইউনিয়ন যুব কমিটির সভাপতি হোসাইন আহমদ মাসুম।
অনুষ্ঠানর শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আলকোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক ও ইসলামি সংগীত পরিবেশন করেন সায়েকুল ইসলাম।
এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories