প্রিয় বিশ্বনাথ উপজেলাবাসী বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের সাথে অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খলা জনিত ঘঠনা সম্পর্কে অবহিত সভা।
সুত্রপাত: ৩১ আগষ্ট রবিবার বিকাল ৩,৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা বিশ্বনাথ বনাম দক্ষিণ সুরমা উপজেলা দলের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলা ও খেলা শেষে আমাদের খেলোয়াড় কর্তৃক রেফারির সাথে এবং রেফারির স্বেচ্ছাচারিতায় অনাকাঙ্ক্ষিত ঘঠনা ঘঠে।
উদ্ভট পরিস্থিতিতে আয়োজক সংস্থা জেলা ফুটবল এসোসিয়েশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা ও হতভম্ব হয়ে পড়ি, তাৎক্ষণিক দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি দল মাঠে উপস্থিত হলে তাদের হস্তক্ষেপে আমাদের খেলোয়াড় ও রেফারির মধ্যেকার ঘঠনার সুন্দর একটা সমাধান হয় যা আপনারা সবাই অবগত।
এমতবস্থায় পরদিন ১ লা সেপ্টেম্বর রোজ সোমবার আমরা বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের পক্ষ হতে অফিসিয়াল গণ আমাদের বিশ্বনাথ উপজেলার ইউএনও মহোদয়ের সাথে পরামর্শের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখণ বিকাল বেলায় কিছু অনলাইন পেইজের লাইভের মাধ্যমে দেখতে পাই সিলেট রেফারি এসোসিয়েশন জানিয়ে দেয় যে আমাদের বিশ্বনাথ উপজেলা দলের ৮ জন ও গোয়াইনগাঠ উপজেলা দলের ৩ জন খেলোয়াড় কে তাদের ভাষায় আগামী ৪ বছরের জন্য বয়কট বা এই খেলোয়াড় গণ যে মাঠে খেলবে সেখানে তারা রেফারিগণ বাশী বাজাবেন না।
এই বিষয়টি দেখে আমরা সাথে সাথে কর্তৃপক্ষের সাথে সরাসরি দেখা করে বিস্তারিত জানার চেষ্টা করলে তারা আমাদের আশ্বস্ত করেন এবং বিচলিত না হতে ধৈর্যের সাথে অফিয়াললি নিষ্পত্তির পরামর্শ দেন, যা লেখিত আকারে আমাদের অভিযোগ জমা দিতে বলেন।
এবং এখানে একটি বিষয় বলতে হয় যে আমরা সেখানে থাকা অবস্থায় জানতে পারি রেফারি কর্তৃক থানায় একটা অভিযোগ আমাদের উল্লেখিত খেলোয়াড়দের নামে দায়ের করা হয়েছে, এবং সেটাও সেই সময় জেলা ক্রীড়া সংস্থা সহ উপস্থিত বিভিন্ন সংঘঠনের কর্মকর্তারদের হস্তক্ষেপে সমাধান হয়।
এমতবস্থায় গতকাল ২ রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা আমাদের ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে বিকালে লিখিত অভিযোগ সিলেট জেলা ক্রীড়া সংস্থা বরাবরে স্বশরীরে উপস্থীত হয়ে দাখিল করি, যা বর্তমানে তাদের কাছে বিচারাধীন অবস্থায় আছে।
প্রিয় বিশ্বনাথবাসী আমরা বর্তমান পর্যন্ত এই উদ্ভট পরিস্থিতি কে সামনে রেখে অফিসিয়াল কার্যক্রম এতটুকু সম্পন্ন করেছি।
প্রিয় বিশ্বনাথ উপজেলার দেশ বিদেশ থেকে আমাদের সবাই পাশে আছেন বলে অনলাইনে সিলেট জেলায় তুমুল একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার কারনে উক্ত বিষযটির গুরুত্ব জেলা ক্রীড়া সংস্থার কাছে আরো জোরালো হয়েছে, যার অবদান আমাদের সমগ্র বিশ্বনাথ উপজেলা বাসীর যাদের প্রতিবাদ লেখালেখিতে একটি শক্তিশালী ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে প্রিয় বিশ্বনাথ উপজেলা বাসীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় বিশ্বনাথবাসী আমরা আপনাদের কল্যাণে সহযোগিতায় পরামর্শে সৃষ্ট বিষয়টি নিয়ে সুদৃড় অবস্থানে আছি। ২বার
কিন্তু পাশাপাশি এই দেশের আইন কে ও অনুস্মরণ করতে হচ্ছে এবং আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখছি।
আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন আইনজ্ঞ গুরুত্বপূর্ণ ব্যাক্তির সাথে যোগাযোগ রাখছি ও পরামর্শ নিচ্ছি।
আমরা মনে প্রানে বিশ্বাস করি এই ঘঠনার সাথে আমাদের বিশ্বনাথের মান সম্মান জড়িয়ে আছে, এমন কোনু কিছু আমরা করবোনা যা আমাদের জন্য মানহানিকর হয়, আপনারা ও যারা প্রতিবাদ করেন সেদিকেও একটু সতর্কতার প্রয়োজন আছে, যেহেতু বিষয়টি বিচারাধীন আমরা তাদের উপর আস্থা রাখতে চাই।
তারি সাথে সাথে উক্ত খেলা চলাকালীন সময়ে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের ধৈর্য সংযমের সহিত পুরোটা সময় প্রতিকুূল পরিস্থিতির মধ্যে ও সুন্দর ফুটবল খেলা উপহার দেয়ার জন্য আমাদের বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের সকল তরুণ ফুটবলার, কোচ, অফিসিয়াল, সহ দর্শক বৃন্দদের কে ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রিয় বিশ্বনাথ উপজেলা আমাদের অস্তিত্ব এই উপজেলার ফুটবল সহ ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক সমৃদ্ধ।
এমতবস্থায় সবার সুপরামর্শ সহ সহনশীলতা বজায় রেখে আগামী দিনে যেকোনু পরিস্থিতিতে এভাবে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি, কাজ করলেই ভুল হয় আমরা ও তার উর্ধে নয় ভুলক্রটি গুলো ক্ষমাসুন্দর সৃষ্টি তে দেখার অনুরুধ জানাচ্ছি।
এবং বিশ্বনাথ উপজেলা দলের গর্বিত স্পন্সর ও সার্বিক সহযোগিতা জন্য বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বনাথ উপজেলার সকল ক্রীড়া সংঘঠন, ও সংঘঠনের সকল নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের প্রতি,
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসে থাকা আমাদের সকল ক্রীড়া সংঘঠক, সংঘঠন, সামাজিক সংঘঠনের সকল নেতৃবৃন্দকে।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, শুভ রাত্রি।