August 9, 2026, 2:20 pm
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

আবার যেনো এদেশে কোনো শৈ’রা’চা’রে’র জন্ম না হয় আমাদের সেদিকে লক্ষ রাখতে হবে, খাজাঞ্চীতে—অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল ও দাড়ি পাল্লা স্লোগানে যোগদানের মধ্য দিয়ে সফল ভাবে সম্পন্ন হলো ইউনিয়নের জনশক্তি সমাবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জমিন যার আইন চলবে তার।তাইতো জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে সরকার গঠন করে যারাই এদশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেননি বরং তারা শুধু তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন, দুর্নীতি উপহার দিয়েছেন।
আর এজন্যই দেশের মানুষ এখন জামায়াতের দিকে চেয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে অবশ্যই সত্য শাসন এবং ইনসাফ প্রতিষ্টা করবে, তিনি আরো বলেন,আপনাদের বেশী করে সাবধান হতে হবে, এদেশে যেন আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। আপনি আমি আমরা সবাই মিলে আগামীতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন স্বৈরশাসক বসতে দেবনা। আগামী নির্বাচনে দেশের মানুষ মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দেবে।আর সেই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীর সরকার গঠন করবে।
তিনি শনিবার(০৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এবং বক্তব্যের শেষাংশে আগামীতে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী গিয়াস উদ্দিন সাদিকে হাত ধরে সবার কাছে পরিচয় করিয়ে দেন।

ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি জসীম উদ্দিন কাওসার এবং আবুল কালামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র শিবির সভাপতি সুলতান মাহমুদ। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন সাদী।
এর আগে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হলে অনুষ্ঠানস্থল মিছিলে মিছিলে প্রাণবন্ত হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories