May 8, 2026, 1:28 pm
Headline :
বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক
Notice :

ওল্ডহ‍্যাম (যুক্তরাজ্য) বিশ্বনাথ সোসাইটির ৪র্থ ন‍্যাশনাল ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকের উদ্যোগে আয়োজিত ৪র্থ ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সফলতার সহিত সম্পন্ন হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ওল্ডহ‍্যাম বিশ্বনাথ সোসাইটির সভাপতি শাহ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোঃ জুবায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর এডি মোর, ম্যাডাম মেয়রেস কাথ মোর, এবং ডেপুটি লেফটেন্যান্ট অব গ্রেটার ম্যানচেস্টার মজাহিদ খান এমবিই, ডিএল।

সফল ভাবে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় সোসাইটির নেতৃবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড় দর্শক ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে বলেন আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতাই আমাদের জন্য সর্বদা প্রেরণার উৎস। আমরা আশাবাদী ভবিষ্যতেও আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তারা আরো বলেন এই টুর্নামেন্টকে সফল ও স্মরণীয় করে তুলতে যারা আন্তরিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম এবং মূল্যবান অবদান রেখেছেন—আমরা তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন ওল্ডহ‍্যাম বিশ্বনাথ সোসাইটির নেতৃবৃন্দ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির অন্যতম উপদেষ্টা ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল ইসলাম হিরা, বিশিষ্ট ব্যাবসায়ী ওল্ডহ্যাম বিএনপির সম্ভাব্য সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহ সভাপতি শানুর আলী, দবির মিয়া, সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা মিয়া আমির হোসেন মজনু, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মদরিছ আলী, আপ্তাব মিয়া কাহার, আজমত খান, হাসনাত আজিজ, সাদিকুর রহমান, তাজ উদ্দিন,আনা মিয়া, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম সোহাগ, আক্তার হোসেন, কবির হোসেন, রমিজুল ইসলাম, আলাউদ্দিন, তাজ উদ্দিন, উকিল লাল মিয়া,সুরত আলী বাদশা, আখলাকুর রহমান রুবেল ,সুমন আহমদ, শেখ রায়হান, রিপন মিয়া, কবির মিয়াপ্রমুখ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি – সাধারণ সম্পাদক সহ ওল্ডহ্যামের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির নেতৃবৃন্দের মধ‍্যে উপস্থিত ছিলেন শাহ বাবুল উল্লাহ, শামীম কবির, হাবিবুর রহমান লায়েছ, কামরুল ইসলাম, কামাল খান ,শাহজাহান, ফারুক আলী,বাবুল মিয়া, আব্দুল মাজিদ, আব্দুল কাইয়ুম,শাহ ময়নুল ইসলাম, ইসলাম উদ্দিন, মাসুম,ফয়সাল, সিহাব উদ্দিন, শাহ জয়নুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories