September 22, 2026, 7:29 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

‘জুলাই সনদের আইনিভিত্তি, গণভোট আয়োজন’সহ ৫ দফার গণদাবিতে জাময়াতে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি বের হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এরপর সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
‘জুলাই সনদ এর আইনিভিত্তি, আদেশ জারি, গণভোট আয়োজন’সহ ৫ দফার গণদাবি ও ২০০৬ সালের ২৮ অক্টোবর লগী-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে শাহাদাৎ বরণকারী জামায়াত-শিবির নেতৃবৃন্দের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
বিক্ষোভ সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, জুলাই সনদের আইনিভিত্তি ও আদেশ জারি না হলে এবং পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। ২৮ অক্টোবর’সহ বিচার বহির্ভৃত হত্যাকান্ডের বিচার শুরু করতে হবে সরকারকে। আর বর্তমান সরকার এই বিচার করতে ব্যর্থ হলে আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিচার করা হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী আব্দুল মুকিত আখতার, বাবুল মিয়া, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, জাময়াত নেতা শামীম আহমদ, ডাক্তার কাওসার, আব্দুল মালিক ও তালেব আহমদ গোলাব, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শাহীন আহমদ রাজু।
বিক্ষোভ সভাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories