April 29, 2026, 2:05 pm
Headline :
সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত
Notice :

‘জুলাই বিপ্লব-২০২৪’র সফলতা কোন দল বা ব্যক্তির একক অর্জন নয় বিশ্বনাথে সাংবাদিকদের সাথে এম আর আজিজের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই বিপ্লব-২০২৪ নিয়ে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্কের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাব কানাডার প্রতিষ্ঠাতা’ এম আর আজিজ।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ তার বাসভবনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কানাডা প্রবাসী এম আর আজিজ বলেন, ‘জুলাই বিপ্লব-২০২৪’র সফলতা কোন দল বা ব্যক্তির একক অর্জন নয়। এটি সমগ্র বাঙালী জাতির অর্জন। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদেরও বিশাল ভ‚মিকা ছিল। ওই আন্দোলনে আমরা প্রবাসীরাও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম। তাই ‘জুলাই বিপ্লব-২০২৪’-এ প্রবাসীরাও একটি পার্ট।
প্রবাসী এম আর আজিজ আরোও বলেন, সিলেট বিভাগের মানুষের সমন্বয়ে কানাডায় প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্ক’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরীব-অসহায় ও অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা-বন্যা’সহ সকল প্রাকৃতিক সূর্যোগে সংগঠনটি মানুষের পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করেছে। সকলের সার্বিক সহযোগীতায় আমরা এর কার্যক্রম আরোও গতিশীল করতে চাই। তাছাড়া ‘টরন্টো বাংলা পাড়া ক্লাব কানাডা’র মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনে ব্যাপক ভ‚মিকা রেখে যাচ্ছি। এছাড়া বাঙালী কেউ নতুন অবস্থায় কানাডায় গেলে আমরা প্রথমেই তাকে ওই সংগঠগুলোর মাধ্যমে সার্বিক সহযোগীতা প্রদান করে আসছি।
সভায় প্রবাসী এম আর আজিজ বলেন, আমরা আশা করছি ফেব্রুয়ারী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা মনে রাখার মতো একটি নির্বাচন হবে। সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সেই নির্বাচনে মানুষ বিপুল উৎসাহ-উদ্দিপনা নিয়েই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেবেন। আর সত্যিই যদি জাতীয় নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এরপর অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে আমি প্রতিদ্ব›িদ্বতা করতে চাই। বিশ্বনাথ পৌরসভার ‘মেয়র’ পদে প্রতিদ্বি›িদ্বতা করার ইচ্ছে আছে আমার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী ও সমাজসেবক রফিজ আলী। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories