November 7, 2026, 9:36 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

একমাত্র জামায়াতে ইসলামীর মাধ্যমেই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব,——-খাজাঞ্চীতে অধ্যাপক আবদুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, বিগত ৫৪ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা জনগণকে ঠকিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন বেশি। দেশের প্রায় ১৮ কোটি মানুষ এখন পরিবর্তনের পক্ষে, তাই এবার দেশের মানুষ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। কারণ জামায়াতে ইসলামীর মাধ্যমেই একমাত্র কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব। যা অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে না। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব আছে একমাত্র জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যেই।
তিনি বুধবার (২৬ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তেলিকোনা গ্রামের প্রবীন মুরব্বী হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী রফিকুল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বায়তুলমাল ও অফিস সম্পাদক আব্দুল মালিক, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী, সেক্রেটারী আব্দুল ওয়াদুদ চুবাহদার।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন মাসুক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ, আব্দুস সালাম। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories