November 6, 2026, 7:35 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

বিশ্বনাথ,র খাজাঞ্চীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথের খাজাঞ্চী ইউপি,র ৪ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন সহ আলোচনা সভা অনুষ্ঠিত

২ রা ডিসেম্বর বাদ এশা কান্দি গাঁওস্থ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি, এটিএম নুরুদ্দিন,র বাড়িতে সাবেক মেম্বার সিরাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমদ।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মোঃ ফারুক।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নুরুদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাবেক মেম্বার আমির উদ্দিন, উপজেলা সদস্য আপ্তাব আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল লতিব, সাবেক ইউপি যুবদল সভাপতি শওকত আলী, বিশিষ্ট মুরব্বি চান মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ধন মিয়, বিএনপি নেতা মাষ্টার নাজমুল ইসলাম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন যুবদল সভাপতি সৈয়দুর রহমান (সৈয়দ) যুবদল নেতা নজরুল ইসলাম, জমির আলী, উপজেলা ছাত্রদলের প্রচার-সম্পাদক কয়েস আহমদ সবুজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ, সহ-সভাপতি খালেদ আহমদ প্রমুখ।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে সিলেট ২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা,র বিজয় সুনিশ্চিত করতে ৪ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আলোচনা সভা ও সেন্টার কমিটি গঠনে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে থাকা খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এম ইলিয়াস আলীর সন্ধানে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories