September 22, 2026, 5:59 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিলেট থেকে….আক্তার হোসেন

‎বিদেশের মাটিতে জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করতে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাগরিবের নামাজের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জার্মানি শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​জাসাস জার্মানির আহ্বায়ক পদপ্রার্থী শামসুদ্দৌহা ফেরদৌস এবং সদস্য সচিব পদপ্রার্থী শাওন আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে এই মাহফিল সম্পন্ন হয়।

‎​অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎​জার্মান বিএনপির সাবেক সভাপতি জনাব আকুল মিয়া। ​সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাক মান্নান। ​যুবদল নেতা আনহার মিয়া। ​এছাড়াও বার্লিন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


‎​দোয়া মাহফিলটি পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সাহেব। মোনাজাতে বিশেষ কয়েকটি বিষয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়

‎অনুষ্টানে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় দোয়া করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। দেশনায়ক তারেক রহমানের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন। সম্প্রতি গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির দ্রুত রোগমুক্তি।

​অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories