September 9, 2026, 9:51 am
Headline :
“বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বিশ্বনাথের লামাকাজিতে সোনাপুর চ্যারেটি গ্রুপ কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Notice :

বিশ্বনাথ পৌর শহরে বাজার তদারকিতে এমপি তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার পরিদর্শনকালে চাউল, ডাল, খেজুর, পিয়াজ, ছোলা ও সবজির দোকানগুলোর ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ শুনেন। এসময় তিনি ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।
এমপি লুনা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে দেন। আর ব্যবসায়ীদের ওই অধিক মুনাফা অর্জনের চেষ্টা হচ্ছে একটি সম্পূর্ণ অনৈতিক পদ্ধতি। আর এতে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। এজন্য বাজার নিয়ন্ত্রণ রাখা সবার দায়িত্ব।
এসময় সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ থানার একদল পুলিশ, উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories