October 24, 2026, 5:20 pm
Headline :
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন
Notice :

বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর প্রতি এমপি তাহসিনা রুশদীর লুনার ‘ঈদ’ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা দুই উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তাহসিনা রুশদীর লুনার একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় এমপি লুনা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।’
তিনি বলেন, ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফুটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।’
এমপি লুনা আরও বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল খনন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও অনেক কাজ চলমান রয়েছে। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।’
তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।

বার্তাপ্রেরক:-মো. ময়নুল হক,
——-একান্ত সচিব- সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা
তারিখ:-১৮ মার্চ -২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories