September 10, 2026, 10:26 am
Headline :
“বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বিশ্বনাথের লামাকাজিতে সোনাপুর চ্যারেটি গ্রুপ কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Notice :

ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়ন কাজের উদ্বোধনে ব্যস্ত ঈদ পরবর্তী দু’দিন এমপি তাহসিনা রুশদীর লুনার

নিজস্ব প্রতিবেদকঃ

দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে ঈদ পরবর্তি ব্যস্থ দু’দিন কাটালেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নই বিএনপির প্রধান অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিজের কাঙ্খিত উন্নয়ন পান। আর মানুষের জীবনমানের পরিবর্তনই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই ওই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।
তিনি মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচনী আসনের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথখাই-চান্দাইর পাড়া সড়ক পরিদর্শন করে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত সভায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মইনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিএনপি নেতা আব্দুর রউফ আব্দুল, সৈয়দ মোফাজ্জল আলী।
এরপূর্বে তিনি সোমবার (২৩ মার্চ) নির্বাচনী আসনের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছালিয়া-চৈতন নগর ভায়া-লামাটুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন। এরপর রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও দৌলতপুর ইউনিয়নে অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী নাম সংকৃর্ত্তণ অনুষ্ঠান পরিদর্শন করেন এবং ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ালা বাজার সংলগ্ন খাল পরিদর্শন করেন। এসময় উভয় উপজেলায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ ও মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মঈনুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান
চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, বিএনপি নেতা মাছুম আহমদ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories