May 25, 2026, 9:50 pm
Headline :
বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র ঈদুল আযহার শুভেচ্ছা অ’প’প্র’চা’রে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে, অনিয়ম হলে আমাকে জানাবেন ব্যাবস্থা নিবো, খাজাঞ্চীতে এমপি লুনা ‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক।
Notice :

বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের ‘বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে’ ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এরপূর্বে আরও ৬ ধাপে উপজেলা-পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আর ৭ম ধাপে সংগঠনটির ব্যবস্থাপনায় বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের কৃতি সন্তান ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের হাতে উপহারের ওই ৩৫ কপি নূরানী কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের সেক্রেটারী কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, বর্তমান সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আল হাদী প্রমুখ নেতৃবৃন্দ।
এব্যাপারে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউ.কের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের ট্রাস্টি শাহ তাজুল ইসলাম বলেন, আমি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রাখতে চাই। এজন্য প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা। আর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ আমাকে সহযোগীতা করায় তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এদিকে কোরআন শরীফ বিতরণের মতো মহতি কাজে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’কে পাশে রাখায় সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories