August 6, 2026, 11:38 pm
Headline :
বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ
Notice :

বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথে মিডিয়া কর্মি সাংবাদিকদের এই নতুনত্বের আয়োজনে আমি অভিভূত, এই ধরনের আয়োজন আমি এই প্রথম দেখলাম, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া খেলাধুলার সাথে জড়িত থাকলে মানুষ খারাপ চিন্তাধারার বাইরে এসে সুন্দর চিন্তাভাবনা করার সুযোগ পান। তাই নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার সাথে বিশ্বনাথের সাংবাদিকদের সম্পৃক্ততা আমাদের সমাজের জন্য উপকার বয়ে আনবে বলে আমরা আশাবাদী। তিনি আরোও বলেন, সাংবাদিকদের কাছ থেকে মানুষ সব সময়ই বস্তুনিষ্ট সংবাদই আশা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হন। সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। তাই কোন সাংবাদিকের কারণে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়, এমন কোন কাজও কোন সাংবাদিক করা উচিত নয়। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই সচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে।
তিনি মঙ্গলবার (৫ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রবাসীর পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথে কাজ করার সূত্রে দেখলাম বিশ্বনাথের স্বার্থের জন্য এখানকার সব সাংবাদিকরাই ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য যা আমার কাছে একটি উদাহরণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতার যে মৌলিক ভিত্তি আমি বিশ্বনাথের সাংবাদিকদের মধ্যে পেয়েছি। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেরদের ব্যক্তির নয়, এলাকার গণমানুষের দাবীগুলো আদায়ে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রহী ভূমিকা পালন করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবী রাখে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সহযোগী সমন্বয়কারী নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্ঠপোষক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন।
বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সমন্বয়কারী প্রনঞ্জয় বৈদ্য অপু।
উল্লেখ্য বিশ্বনাথের ৩টি (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (ইউকে)’র সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বশর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories