নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান-এর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১১ দলীয় ঐক্য, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
৩রা আগষ্ট মঙ্গলবার সন্ধায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১১ দলীয় ঐক্য বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সমন্বয়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা আহ্বায়ক মোঃ সাইফুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি শেখ আব্দুল বাসিত, উপজেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারি ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা যুগ্মসচিব আনোয়ার হোসাইন খলিফা, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম এবং লামাকাজী ইউনিয়ন জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি রুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্বনাথ থানা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জবাবে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে থানা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।