November 5, 2026, 7:14 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব

নিজস্ব প্রতিবেদক::
সরকারি চাকুরী থেকে ১৯ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল সিলেটের বিশ্বনাথের ঐহিত্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোত্তালেবের।
শনিবার রাত ১টায় রাজধানী ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই মানুষ গড়ার কারিগর আব্দুল মোত্তালেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ছেলে, ১ মেয়ে, আত্বীয়-স্বজন, অসংখ্য ছাত্র/ছাত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মোত্তালেব ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়া পাড়া গ্রামের বাসিন্দা। উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করেন তিনি। সেখানে তিনি কয়েক বছর শিক্ষকতা করে ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। জীবনের মূল্যবান সময় অতিবাহিত করে শিক্ষকতা পেশা শেষ করে ১৯ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল তাঁর। শনিবার অসুস্থ অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন ওই গুণী শিক্ষক।
রবিবার ১৬ আগস্ট বিকেল ২টায় নিজ গ্রামের বাড়ীতে মরহুম আব্দুল মোত্তালেবের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গুণী ওই শিক্ষকের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ীসহ বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories