August 24, 2026, 6:57 pm
Headline :
বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম
Notice :

বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে শেখ মোঃ নজরুল ইসলাম কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট,র নেতৃত্বে, আবুল কালাম সহ-পরিদর্শক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, কাজী আজগর আলী, কলেজ সেকশন অফিসার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, ও নবারুণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ সহ প্রতিনিধি দল।

২৪ আগষ্ট সোমবার দুপুর ১২ ঘটিকায় প্রতিনিধি দল অত্র প্রতিষ্ঠানে আসেন, তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগ খোলার প্রাপ্যতা যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিদর্শক মহোদয় (শেখ মোঃ নজরুল ইসলাম,র নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট) প্রতিষ্ঠান পরিদর্শনে আগমন করেন। এ সময় পরিদর্শক মহোদয় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে (বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগ খোলার সম্ভাব্যতা, পাঠদানের পরিবেশ, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, অফিস ব্যবস্থাপনা এবং অন্যান্য বপ্রাসঙ্গিক বিষয় সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতিসহ সকল সদস্য, অধ্যক্ষ, অভিভাবকবৃন্দ ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় অধ্যক্ষ মহোদয়, পরিদর্শক মহোদয়কে বলেন, অত্র প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে (মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) শাখা চালু আছে। এখানে ১ টি দুতলা ভবন, ৩ টি টিনসেড ভবন আছে। এছড়াও অত্র প্রতিষ্ঠানে একটি কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, সুমৃদ্ধ লাইব্রেরি, ছেলে ও মেয়েদের জন্য আলাদা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত শ্রেণি কক্ষ বিদ্যমান আছে।

নির্দেশনা প্রদানঃ
১.বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণঃ-
পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের আঙিনা, খেলার মাঠ ও আশপাশের পরিবেশ পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের সবুজায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দকে নিয়ে পরিদর্শক মহোদয় যৌথভাবে নদী/জলাশয় সংলগ্ন এলাকায় ফলজ ও বনজ চারা রোপণ করার পরামর্শ প্রদান করেন । অধিকসংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার পরামর্শ প্রদান করেন। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করে।
২.পাঠদান কার্যক্রমঃ-
পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি নিয়মিত শিক্ষকদের বাড়ির কাজ আদায়, আরও কার্যকর পাঠদান ও সময়ানুবর্তী পাঠদান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন।
৩.(বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগ খোলার প্রাপ্যতাঃ
বিজ্ঞান বিভাগ চালুর প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা নিয়ে পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি (বিজ্ঞান মানবিক ও ব্যবসায়) বিভাগের জন্য প্রয়োজনীয় শিক্ষক, শিক্ষার্থীর চাহিদা, বিজ্ঞানাগার, প্রতিষ্ঠানের লাইব্রেরিকে আরও আধুনিকায়ন, শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শিক্ষা উপকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, অত্র এলাকায় (বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার) ব্যাপক চাহিদা রয়েছে এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালু করা অত্যন্ত প্রয়োজনীয়। এ বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
৪.অবকাঠামোগত সুবিধাঃ-
পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ, বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, স্যানিটেশন, আসবাবপত্র এবং অন্যান্য অবকাঠামো পরিদর্শন করেন। (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও ব্যবহারিক শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবকাঠামোগত সুবিধা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করে।

৫.অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমঃ-
পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের অফিস ব্যবস্থাপনা, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র সংরক্ষণ, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি অফিসের সকল নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, নিয়মিত হালনাগাদ এবং দাপ্তরিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার পরামর্শ দেন।

৬.শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ঃ-
পরিদর্শনকালে পরিদর্শক মহোদয় প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব প্রদান এবং নতুন বিভাগ চালুর ক্ষেত্রে শিক্ষকবৃন্দের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অধ্যক্ষ মহোদয়, পরিদর্শক মহোদয়কে বলেন, অত্র প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে চার জন বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং দুই জন ব্যবসায় শিক্ষার শিক্ষক বর্তমানে কর্মরত আছে। শিক্ষকবৃন্দ পরিদর্শক মহোদয়কে অত্র প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালুর বিষয়ে তাঁদের সুচিন্তিত মতামত ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

৭.পরিদর্শক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনাঃ-
পরিদর্শক মহোদয় নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন—
• পাঠ পরিকল্পনা অনুসারে অংশগ্রহণমূলক পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদান
• প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করা;
• নিয়মিত ও যথাযথভাবে শিক্ষাউপকরণসহ পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
• নিয়মিত অভিভাবক সমাবেশ করে শিক্ষার মানোন্নয়নে সবাইক উদ্ধুদ্ধ করা ।
• (বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগের জন্য প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করা;
• বিজ্ঞানাগার স্থাপন/উন্নয়ন এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা;
• প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা;
• অফিস ব্যবস্থাপনা ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা;
• প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা;
• শিক্ষার্থীদের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।

৮.প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতিশ্রুতিঃ-
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিদর্শক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনাসমূহ যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আন্তরিকভাবে সম্মতি জ্ঞাপন করেন। বিশেষ করে (বিজ্ঞান মনবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, বিজ্ঞানাগার, শিক্ষা উপকরণ, পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিদর্শক মহোদয়ের পরিদর্শন ও মূল্যবান পরামর্শের ফলে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম এবং (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালুর প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে। অত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মনে করে, স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার) প্রসার এবংজ শিক্ষার মানোন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানে (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) বিভাগ চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। পরিদর্শক মহোদয়ের মূল্যবান সময়, আন্তরিক পরামর্শ ও দিকনির্দেশনার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিনিধি দলের পরামর্শ অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সার্বিক বিষয়াদি প্রতিনিধি দলকে অবহিত করেন আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু তুলশী কুমার সাহা, স্কুলের সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মোস্তাক আহমদ রুহেল, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সভাপতি স্কুল পরিচালনা কমিটি, সাবেক শিক্ষার্থী মোঃ মকব্বির আলী সহকারী প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন আহমদ একাডেমি দক্ষিণ সুরমা, অলংকারি ইউনিয়নের সাবেক ইউ,পি সদস্য পরিচলনা কমিটির সদস্য সাজ্জাদ আলী, সাবেক শিক্ষার্থী বিশিষ্ট মুরব্বি শওকত আলী, আমিনুল ইসলাম, কয়েস আহমদ, মাসুক মিয়া, সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা, সালমান আহমদ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories