September 6, 2026, 9:04 am
Headline :
সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বিশ্বনাথের লামাকাজিতে সোনাপুর চ্যারেটি গ্রুপ কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান বিয়ানীবাজার ক্যা’ন্সা’র অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
Notice :

সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদকঃ

‘উন্নয়ন কাজের বেলায় কোন গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের, কি অপছন্দের সেটা মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২ টায় উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্য সামগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০জন উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories