September 13, 2026, 3:38 am
Headline :
বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
Notice :

বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর।
আজ শনিবার সকালে উপজেলা ও পৌর প্রশাসন আয়োজিত পরিষদ সভা কক্ষে এ কর্মসূচীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এই তিন মাসব্যাপী অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় বাজারগুলো কিংবা বাসা-বাড়িতে জমে থাকা ময়লা-আর্বজনা নিজ উদ্যোগে সরিয়ে দিতে হবে। এতে ডেঙ্গুর প্রবনতা কমে আসবে। ডেঙ্গু প্রতিরোধে এলাকার সকলকে সচেতন থাকার আহবান জানান এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউপি চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories