April 29, 2026, 10:28 pm
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

শুরু হচ্ছে ২য় বিশ্বনাথ মিডিয়া কাপ ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও অংশগ্রহনকারী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পৃষ্টপোষক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশ্বনাথ গরিব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, সমাজসেবক হেলাল আহমদ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ মিডিয়া কাপ’র দুই সমন্বয়ক বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সুহেল।
২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্টপোষকতা করা ‘যুক্তরাজ্য ও য়ুক্তরাষ্ট্র’ প্রবাসীরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরিব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার।
‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ’র প্রতিযোগীতাগুলো হল- ‘দাবা, গাফলা, ছক্কালুডু, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত), ফুটবল ও ক্রিকেট’।সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories