November 10, 2026, 4:30 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন
Notice :

ফ্রান্সে প্রবাসী বিশ্বনাথ উপজেলা যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা যুবসমাজের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (২৫ মার্চ) ফ্রান্সে বাঙালি অধ্যুষিত এলাকা কেতসিমার একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা যুবসমাজের ব্যানারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রামধানা ওয়েল ফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা জহির উদ্দিন ইমন, ফ্রান্সের তরুণ ব্যবসায়ী জাহেদ আহমদ, তরুণ সংগঠক আলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তারেক আহমদ, তরুণ সংগঠক জয়নাল আহমদ জয়ের উদ্যোগে অনুষ্ঠানটি বাস্তবায়িত করা হয়।
উদ্যোক্তা জহির উদ্দিন ইমনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী তরুণ ব্যবসায়ী সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামের কৃতি সন্তান লুৎফুর রহমান লিজাদ, তরুণ সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত, ফারুক আহমদ, সাবেক যুবনেতা রাসেল মিয়া প্রমুখ।
সার্বিক সহযোগিতায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ, হারিছ আলী, তফুর মিয়া, শামসুল হোসেন, গিয়াস উদ্দিন, সুমন আহমদ, নজরুল ইসলাম, সুমন আহমদ, রাসেল মিয়া, আল মামুন সাকিব, গোলাম কিবরিয়া সাদিকসহ বিশ্বনাথের সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব হাফেজ সায়েকুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে চলাফেরায় ফ্রান্সের আইন কানুন মেনে সুন্দরভাবে সকলের সাথে সোহার্দ পূর্ণ আচরণের মাধ্যমে বিশ্বনাথের সুনাম ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories