March 15, 2026, 12:21 am
Headline :
বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান
Notice :

ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সদস্য, প্রেসক্লাব ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধনী-গরিব সবার ঘরে ঈদের আনন্দ বিরাজ করুক। সুদৃঢ় হোক মুসলিম ভ্রাতৃত্ববোধ।
শুভেচ্ছা বার্তায় কামাল খান বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের পতনের ফলে এবার দেশে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পারছে সাধারণ মানুষ। দেশে গুম খুন ক্রসফায়ার আয়নাঘর মামলা হামলা কমায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্রব্যমূল্যও তূলনামূলক কম হওয়ায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছে। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া প্রবাসীদের পরিবারগুলো এখন ভালো আছে।
ফিলিস্তিনসহ যেসব দেশ যুদ্ধ বা দুর্যোগ জনিত কারণে সংকট অতিক্রম করছে সেসব দেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মানবিক সাংবাদিক কামাল খান তার শুভেচ্ছা বার্তায় দ্রুত সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাদের সহযোগিতায় এগিয়ে আসতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে রোহিঙ্গা শরনার্থীদেরকে দেশে ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মানবিক সাংবাদিক কামাল খান বলেন, আত্মশুদ্ধির মাস রমজানের শিক্ষা নিয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে আগামীতে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। দেশ অস্থিতিশীল হয় এমন কোন অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয় মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা বার্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories