November 13, 2026, 4:35 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ালো সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় স্থানীয় মিয়ার বাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সিজন-৪ এর। উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ইয়াং বয়েজ লহরী ২-১ গোলের ব্যবধানে রেড রোজ যুব সংঘকে হারিয়ে টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে। উদ্ধোধনী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রায়হান।

মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেছেন, আমি বিশ্বাস করি এই এমপিএলের মাধ্যমে অস্ত্র এলাকার বয়োবৃদ্ধ থেকে শুরু করে ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করে এই এলাকায় প্রতিবারের ন্যায় আজকে চতুর্থ বারের মতো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমি বিশ্বাস করি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা এম. আব্দুল মানিক, শিহাব আহমদ‌। উপস্থিত ছিলেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা হাজী সুজা উদ্দিন ধলু,
হাজী আব্দুল আহাদ জুনুর, মো: শামসুল ইসলাম সমুজ, মো: বখতিয়ার আলী, মো: সুন্দর আলী, করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমন্বয়ক আবু বক্কর সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories