November 14, 2026, 1:31 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনায় মাওলানা আনিছুর রহমান সংবর্ধিত।

নিজস্ব প্রতিবেদকঃ

কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুনিজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬ ই জুন সোমবার বিকালে কনফিডেন্স কোচিং সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় ও কনফিডেন্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমেদ নাজুর সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ-সভাপতি লন্ডন আলহোদা একাডেমিক স্কুলের সাবেক প্রধান শিক্ষক, ইউকে রেগুলেটেড ইমিগ্রেশন অ্যাডভাইজার এস,এ এক্সপ্রেসের সিইও মাওলানা আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উত্তর এইচ এম শাহাব উদ্দিন, কোচিং সেন্টারের সহকারী শিক্ষিকা অন্না রুহি দাস, অর্পিতা রানী নাথ, প্রমুখ।

প্রধান অতিথি আনিসুর রহমান তাঁর বক্তব্যের সূচনাতে কোচিং সেন্টারের ভুয়সী প্রশংসা করে বলেন সুশিক্ষিত হতে পারলে সমাজের গণ্যমান্য ব্যাক্তির কাতারে নিজেকে ও সমবেত করা যায়, যেমনঃ-জজ ব্যারিস্টার,ইন্জিনিয়ার ও কোনো না কোনো প্রতিষ্ঠানে সু-শিক্ষা অর্জন করে সমাজের উঁচু স্থানে আরোহন করেছেন। মাওলানা আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন আমিও গ্রামের বিদ্যাপিট থেকে পড়ালেখা করে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্মাননা ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়েছি। আমি যদি অজপাড়া গ্রামের ছেলে হয়ে সু-শিক্ষা অর্জন করে বিরল সম্মানের অধিকারী হতে পারি তোমারা কেন পারবে না! পারতে তোমাদের হ-বেই। আমি চাই তোমরা প্রত্যেকেই নিজের মেধার বিকাশ ঘটিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছ। যাতে অন্ধকারের আভা এই সমাজ থেকে দুরীতভুত হয়, আর সমাজ হয়ে উঠে আলোকিত। সুশিক্ষা অর্জনের তোমাদের দৈনন্দিন জীবনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিতে ৪টি অভ্যাস গড়ে তুলতে হবে তাহলো ১.দৈনিক জ্ঞান অন্বেষণ করা, ২.শিক্ষা অর্জনের পাশাপাশি জ্ঞান বিতরণ করা, ৩.প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা, ৪.শিক্ষকের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা।
কোচিং সেন্টারে যে সমস্ত ছাত্র/ছাত্রী পড়ালেখা করছো এখানে আসার এই উদ্দেশ্য নয় যে তোমরা কোচিং সেন্টারের স্যাররা তোমাদের পরীক্ষার রিজাল্ট ভালো করে দিবেন। তাদের কাজ তোমাদর সঠিক ইন্সট্রাকশন দেওয়া, ভালো ফলাফল অর্জন করতে হলে তোমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। যদি এই মানসিকতা নিয়ে পরিশ্রম অব্যাহত রাখো তাহলে সফলতা আসবেই আসবে।
.
পরিশেষে প্রতিষ্ঠানের পরিচালক ও আজকের প্রোগ্রামের সভাপতি মোজাক্কির আহমেদ নাজু তাঁর দিকনির্দেশনা মূলক বক্তব্যে প্রতিষ্ঠানের সফলতা ও পরিকল্পনা প্রকাশের এক পর্যায়ে জানান অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশ সৃষ্টির লক্ষ্যে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে কনফিডেন্স কোচিং সেন্টার। কনফিডেন্স কোচিং সেন্টারে লক্ষ্য বানিজ্যিক নয় এর স্হীর লক্ষ্য হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়া। যার দ্বারা সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে। কনফিডেন্স কোচিং সেন্টার চায় ছাত্র/ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে। যাতে কেউ অল্প পড়ালেখা করে দুমড়ে মুচড়ে না যায়। সবাই যাতে সুশিক্ষিত হয়ে গড়ে উঠে। এবং নিজেকে কর্মজীবি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
.
অতঃপর গুনিজনদের মধ্যে প্রোগ্রামের প্রধান অতিথি মাওলানা আনিসুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে
উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories