June 23, 2026, 10:11 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

বিশ্বনাথ,র লামাকাজীতে প্রবাসী আজিজুর রহমান,র অর্থায়নে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ‍্যালয়ের হলরুমে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ আজিজুর রহমানের পক্ষ থেকে বিদ‍্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল মিয়া।

বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম চন্দ্র সাহা এর সভাপতিত্বে ও চ‍্যারিটি সদস‍্য মো. এখলাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব ও চ‍্যারিটি সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য মো. শাহাব উদ্দিন মিজান, তারেকুল ইসলাম।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী আশরাফ হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফারিহা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের শিক্ষক মো. নায়েব আলী, হোসাইন আহমদ, শুক্লা দেবী, শংকর চন্দ্র পাল, রুজিনা বেগম, মিটু আহমদ, কামরুন নাহার পলি, সাংবাদিক আক্তার হোসাইন, চ‍্যারিটি সদস‍্য রুবেল মিয়া, মাহবুব হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories