June 23, 2026, 8:43 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃ’ত্যু’তে ইলিয়াসপত্নী লুনার শোক

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর শহরের নতুন বাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

রোববার (২৭ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত শোক বার্তায় লুনা বলেন, এম. মোজাহিদ আলী শুধু বিএনপির একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। নিজের কর্মগুণেই তিনি বিশ্বনাথবাসীর হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন। এম. মোজাহিদ আলীর মতো একজন গুণী নেতাকে হারিয়ে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। বিএনপি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, সেই দোয়াই কামনা করি।
এদিকে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মোজাহিদ আলীর মৃত্যুকে পৃথক আরেকটি শোক বার্তায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories