April 29, 2026, 10:28 pm
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শুরু হলো ‘বিশ্বনাথ নিউজ ২৪’ সেরা হাফিজ প্রতিযোগীতা’

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্ব শুরু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের প্রথম দিনে অংশগ্রহন করা ১২ প্রতিযোগীর মধ্যে ৩ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হয়েছেন।
বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন। আর বাছাই পর্বের তিন দিনে ৩ জন করে ইয়েস কার্ডপ্রাপ্ত ৯ জন প্রতিযোগীকে নিয়ে পরবর্তিতে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতা অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।
বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন হওয়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা খায়রুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয়
উপস্থাপক ফারুক মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর প্রথম দিনে ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন- আহমেদ জামী, ছানোয়ার হোসেন, ইমরান খান জামী।
প্রথম বারের মতো আয়োজিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতার বাছ্ইা পর্বের প্রথম দিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories