May 2, 2026, 4:02 pm
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

যুক্তরাজ্যের ওল্ডহ‍্যামে তাহসিনা রুশদীর লুনা,র সমর্থনে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২(বিশ্বনাথ ও ওসমানীনগর)আসনের যুক্তরাজ্য প্রবাসীবৃন্দের উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২(বিশ্বনাথ ও ওসমানীনগর) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী জনাবা তাহসিনা রুশদী লুনার সমর্থনে এক মতবিনিময় ও আলোচনা সভা এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপুশহীন নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া বিশ্বনাথ ও ওসমানীনগরের বিপুলসংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে গত পহেলা ডিসেম্বর সোমবার ওল্ডহ‍্যামের স্হানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে ।

শুরুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন রায়হান আলী মনির, তারপর দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন মাওলানা শাহ আজিজুল ইসলাম। সিলেট-২ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা উপস্থিত সর্বস্তরের প্রবাসীবৃন্দের উদ্দেশ্যে ভিডিও কলের মাধ‍্যমে বক্তব্য রাখেন ।তাহসিনা রুশদীর লুনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং নেতাকর্মীদেরকে উদ্দেশ করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন চাই, তিনি আরো বলেন প্রবাসীরা সব সময় দেশের ক্রান্তিকালে ও প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে এসেছেন তাই তিনি বাংলাদেশের সিংহ পুরুষ সিলেট বিশ্বনাথ ও ওসমানীনগরের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সহযোগিতা চাই। পরিশেষে তিনি তাহার স্বামী গুম নামক কারাগারে বন্দী এম ইলিয়াস আলীর সুস্থ অবস্থায় ফেরত ও সবার কাছে দোয়ার প্রার্থনা করেন।
মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চান মিয়া, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম হীরা, সাজিদ আলী, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, মইনউদ্দিন, মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দীন, শাহ তাজুল ইসলাম, শাহ আবুল কালাম, সুকুর আলী, বাবুল মিয়া, রুহেল মিয়া, এম লিলু, আব্দুল সালাম জুনেদ, আজাদ মিয়া, আজমল হুসাইন, আবু বক্কর, আবজল খান, সুকুর আলী, হেলাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, আকিকুর, রহমান, সুমন মিয়া, নজরুল ইসলাম, তখলছআলী, হারুন মিয়া, সামছু মিয়া, সিরাজুল ইসলাম-২, জামাল উদ্দিন-২, কামরুল ইসলাম, আব্দুল মাজিদ, নুরুল আহমদ, রুমেল, শাহ ময়নুল, লিটন, সুহাগ, শামীম, ময়নুম, শাহ জয়নুল, শিহাব আহমদ, দিদার, ফারুক মিয়া, জুবেল, জাহাঙ্গীর আলম, সুমন,আতিক প্রমুখ ।
উন্মুক্ত আলোচনায় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও সুস্হতা কামনা করেন এবং আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে তাহসিনা রুশদীর লুনা,কে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন যে ভাবে বিজয় নিশ্চিত করা যায় আরো বলেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবাই লুনার বিজয় নিশ্চিত করার দন‍্য দেশে যাবেন। পরিশেষে নেতৃবৃন্দ এই সরকারের কাছে অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলীকে দ্রুত ফেরত দেয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories