March 11, 2026, 10:27 am
Headline :
মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত লামাকাজিতে আজিজুর রহমানের ব্যাবস্থাপনায় সোনাপুর চ্যারিটি গ্রুপের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান
Notice :

প্রবাস গমনে গ্রামকে ভালবাসার নজির স্থাপন, বিশাল সংবর্ধনায় ‘অভিভূত’ আব্দুল মুমিন কালু

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাষ্ট্রে যাত্রা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন একাধিক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করার অন্যতম কারিগর যুবসমাজের আইডলখ্যাত সংগঠক আব্দুল মুমিন কালু। রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাকে ওই বিদায় সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, সাধুর চেয়ে সাধু আব্দুল মুমিন কালু একজন আপাদমস্তক দয়ালু মানুষ। অল্প বয়সেই নিজের কর্ম গুনে তিনি এলাকাবাসীর সম্পত্তি নয়, সম্পদে পরিণত হয়েছেন। এরকমের মানুষ লাখের মধ্যে একটা পাওয়া যায়। তাই তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে আমরা আশাবাদি আব্দুল মুমিন কালু স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও পূর্বের ন্যায় এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবেন। আমরা এলাকাবাসী তার আলোকিত জীবন কামনা করি।
দৌলতপুর গ্রামের প্রবীন মুরুব্বী আযম আলী মেম্বারের সভাপতিত্বে ও দৌলতপুর যুব সমাজের সদস্য সচিব আবু তাহের সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এলাকার যুবসমাজের আইডলখ্যাত সংগঠক আব্দুল মুমিন কালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সাবেক মেম্বার আলী আকবর মিলন, সামছুদ্দিন, দিপালী সংঘ হাবড়া বাজারের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, দৌলতপুর দারুণ সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সহ সভাপতি মকসুদ আহমদ, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালাম।
বক্তব্য রাখেন দৌলতপুর গ্রামের প্রবীন মুরব্বী হারিছ আলী, সংগঠক আশিকুর রহমান রানা, ইকবাল হোসেন, হাসান আহমদ, নাজমুল ইসলাম খান, এসপি সেপু, হোসাইন আহমদ ইখলাক, দৌলতপুর পশ্চিমপাড়া তরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাগর মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইলিয়াসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম রাজু এবং শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দৌলতপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ শাহজাহান।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি আব্দুল মুমিন কালুকে ‘দৌলতপুর গ্রামবাসী, দিপালী সংঘ হাবড়া বাজার, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি, দৌলতপুর যুব সমাজ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, দৌলতপুর পশ্চিমপাড়া তরুণ সমাজ কল্যাণ সংস্থা ও বাবুল ইঞ্জিনিয়ারিং’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories