May 3, 2026, 9:12 am
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

বিশ্বনাথে শুরু হচ্ছে লক্ষ টাকার আন্তঃ ইউনিয়ন ৩য় ফুটবল আসর, ৮ ইউনিয়নের ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের আয়োজনে তৃতীয় বারের মতো শুরু হচ্ছে লক্ষ টাকার আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

২৪ শেষ ডিসেম্বর পৌর শহরের এক অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় ও আট ইউনিয়নের প্রতিনিধির উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে এবং উদ্বোধনী ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করেছে দশঘর বনাম খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের সমন্বয়ক সাবেক কৃতি ফুটবলার সাহাব উদ্দিন সাবুলের সভাপতিত্বে ও এসএনবির পরিচালক ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী দয়াল উদ্দিন তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম।

ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল আহমদ খাজাঞ্চী, হাফিজ খাঁন অলংকারি, আব্দুর রাজ্জাক রামপাশা, নজির হোসেন দৌলতপুর, আশিক আলী বিশ্বনাথ সদর, নাজমুল ফাহাদ দেওকলস, আব্দুল হাছান ও রুবেল মিয়া দশঘর।

উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সমন্বয়ক হেলাল আহমদ মেম্বার, নিজাম উদ্দিন, সাইফুদ্দিন, দিলোয়ার হোসেন, মিছবাহ খাঁন, লিটন আহমদ, আব্দুল আহাদ ও ব্যাডমিন্টন খেলোয়াড় জয়নাল খাঁন।

প্রাইজমানিঃ প্রথম পুরস্কার নগদ ১ লক্ষ টাকা চ্যাম্পিয়ান দল,৫০ হাজার টাকা রানার্সআপ, সেমিফাইনালিষ্ট ৪ টি দল ৫ হাজার টাকা, অংশগ্রহণকারী প্রত্যেক দল ৫ হাজার টাকা।
এছাড়াও রয়েছে ৮ দলের জন্য ১ সেট করে জার্সি ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সহ অনেক আকর্ষণীয় পুরস্কার।

উদ্বোধনী ম্যাচ: ১০ ই জানুয়ারী ২০২৬ ইংরেজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories