May 25, 2026, 3:35 pm
Headline :
অ’প’প্র’চা’রে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে, অনিয়ম হলে আমাকে জানাবেন ব্যাবস্থা নিবো, খাজাঞ্চীতে এমপি লুনা ‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ
Notice :

আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও তাদের সন্তানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, দর্শনীয় স্থান পরিদর্শন করে স্রষ্টার অপরুপ সৃষ্টি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং চিত্তবিনোদনের লক্ষ্যে এবার‌ও বার্ষিক বনভোজন এর আয়োজন করে বিশ্বনাথ প্রেসক্লাব।

গত শনিবার (১৭ জানুয়ারী)আনন্দঘন পরিবেশে সিলেটের জাফলং এ দিনব্যাপী এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।নানান রকমের খেলাধুলা,রাফেল ড্র,তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের হাসি আনন্দে ভরপুর ছিল বনভোজন অনুষ্ঠান। এমন আয়োজনে মুগ্ধ বনভোজনে অংশগ্রহণকারী ক্লাবের সদস্যদের সন্তানরা । তারা প্রত্যাশা করেন প্রতিবছর যেন এমন আয়োজন হয়।

বনভোজনে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্যাপ, ছবি যুক্ত আইডি কার্ড, গিফট, প্রত্যেক জন্য রাফেল ড্রতে নগদ অর্থ ও খেলাধুলায় নিশ্চিত পুরস্কার। ব্যতিক্রমী এই বনভোজন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, ট্রাস্টী গোলাম হোসেন ওরফে আব্দুর র‌উফ, বিশিষ্ট আইনজীবী আনসার হাবিব, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও তরুণ কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু, মোঃ আবুল কালাম, মোহাম্মদ আব্দুল সোবহান, জাকির হোসেন কয়েছ, আব্দুল বাছিত রফি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব।
উক্ত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন, বনভোজন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,
কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোঃ আবুল কাশেম,মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন,আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফাসহ বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের সন্তানাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories