October 25, 2026, 6:37 pm
Headline :
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন
Notice :

বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের ‘বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে’ ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এরপূর্বে আরও ৬ ধাপে উপজেলা-পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আর ৭ম ধাপে সংগঠনটির ব্যবস্থাপনায় বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের কৃতি সন্তান ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের হাতে উপহারের ওই ৩৫ কপি নূরানী কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের সেক্রেটারী কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, বর্তমান সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আল হাদী প্রমুখ নেতৃবৃন্দ।
এব্যাপারে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউ.কের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের ট্রাস্টি শাহ তাজুল ইসলাম বলেন, আমি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রাখতে চাই। এজন্য প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা। আর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ আমাকে সহযোগীতা করায় তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এদিকে কোরআন শরীফ বিতরণের মতো মহতি কাজে ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’কে পাশে রাখায় সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories