April 23, 2026, 2:04 pm
Headline :
বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি
Notice :

বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ভূরকী ও ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় স্হানীয় ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসি দিলওয়ার হুসাইন, ফ্রান্স প্রবাসি কামাল হোসাইন, ইরশাদ হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালি প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, নুমান আহমদ, কানাডা প্রবাসী গোলাম হোসেন, সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল, আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলি আহমদ, শহিদুল ইসলাম ইশকার, এখলাছুর রহমান প্রমুখ এর অর্থায়নে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের গাইড বই ওয়ার্ডের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইড বই বিতরণ ও মোনাজাত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর সুলতান হুফফাজ আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ওমর ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফয়ছল আহমদ।

বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নিজাম উদ্দিন, ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি রায়, ইশবপুর হাজী ছফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার আলী, হামজাপুর কুরআন কোর্স ও ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম কারি আশিকুর রহমান।
সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন সেবুল আহমদ, মিজানুর রহমান, রাহেল আহমদ প্রমূখ।

এসময় পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল মিয়া, জাহিদুল আলম, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল হক, অভিভাবক, শিক্ষার্থী সহ প্রমুখ উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories