নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট – ২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের জন্য সরকারী-বেসরকারী উদ্যোগে নানান ধরণের সুবিধা প্রদান করা হয়। বাংলাদেশ সরকার সীমিত সুযোগের মাঝেও প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সমাজের সকল বিত্তবানদের উচিত অন্তত নিজ নিজ এলাকার অসহায় প্রতিবন্ধীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি (১৬ মে) শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বিশ্বনাথ কর্তৃক ২২জন প্রতিবন্ধীদের মধ্যে ১৬ টি হুইল চেয়ার, ১টি ওয়াকার ও ৫ হেয়ারিং এইড মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামছুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা জামাল উদ্দিন, জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।