June 12, 2026, 7:02 pm
Headline :
বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নুর,র ঈদুল আযহা শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা বাসীর প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন,র ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা জ্ঞাপন
Notice :

বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা ১২ জুন ২০২৬ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী-র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি” শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীবৃন্দ।

কর্মশালায় বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories