November 15, 2026, 12:11 am
Headline :
আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন।
Notice :

বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর অনুদান আজ বিতরণ করা হচ্ছে। আগামী দিনেও অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেছেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নে বিশ্বাসী সরকার। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। এরই মধ্যে সরকারের ঘোষিত কয়েকটি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশেম বিন জাহিদের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এরমান আহমদ চৌধুরী।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, যুবদল নেতা জাহাঙ্গীর, দিলোয়ার হোসেন সজিব, সৌরভ আহমদ লাকি, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাস সাজু, কৃষকদর নেতা আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories