August 24, 2026, 8:43 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়
Notice :

খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী আমির আলী অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই’ন্তে’কাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ই:ন্তে’কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এক যৌথ শোকবার্তায় গভীর শো’ক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আমির আলী ছিলেন একজন সৎ, আমানতদার, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও দ্বীনি মূল্যবোধ, সমাজসেবা এবং মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর চরিত্র, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের এ শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমীন।

উল্লেখ্য, মরহুম আমির আলী মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories