November 24, 2026, 5:20 am
Headline :
সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক,র মায়ের মৃ’ত্যু’তে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবার ও শিক্ষদের শোক প্রকাশ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন ‘সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন নির্বাচন’ কোন ধাপে-কোন উপজেলায় কখন? খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের পক্ষ থেকে আব্দুল বাছিত রফি কে সুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন
Notice :

বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ শে জুন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বাবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি।

খাজাঞ্চীে ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ,খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম,কামাল হোসাইন, জামায়াত নেতা আব্দুল হেকিম, গোলাম রব্বানী, মেরাজ আলী, আব্দুল ওয়াহিদ,নাছির উদ্দিন,সাহেদ আহমদ,শাহরিয়ার আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে ইউনিয়ন কমপ্লেক্স আঙ্গিনায় অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories