October 21, 2026, 1:19 am
Headline :
বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন খাজাঞ্চী একাডেমি এন্ড স্কুলের প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের ২য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন
Notice :

বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ সিলেটের বিশ্বনাথের তরুণ সাংবাদিক নবীন সুহেলের পিতা ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব, সোনাহর আলী ইন্তেকালে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক প্রকাশ।

তিনি ২ রা সেপ্টেম্বর ২০২৬ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সোনাহর আলীর নামাজে জানাজা একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে মুরার বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।

এক যৌথ শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার ও আব্দুর রহিম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুম সোনাহর আলীর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এ শোক ধৈর্য, সবর ও দৃঢ় ঈমানের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমীন।

তারা আরও বলেন, মরহুম সোনাহর আলী ছিলেন এলাকার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম সোনাহর আলী দেশে-বিদেশে অবস্থানরত সন্তান-সন্ততি, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories