October 5, 2026, 11:04 pm
Headline :
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন বিশ্বনাথে আলোকিত সুরের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল ১ লা জানুয়ারি ২০২৭ ইং শুক্রবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ উদযাপন সম্ভাব্য তারিখ ১৬-১৭ জানুয়ারি ব্যাপক প্রস্তুতি ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’
Notice :

জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন

নিজস্ব প্রতিবেদকঃ

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

৫ অক্টোবর খাজাঞ্চী ইউনিয়নের তবল মাঝপাড়া নতুন মসজিদ ময়দানে বিশ্বনাথ উপজেলা প্রশানের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ড শিহাব বিন আমিনের নেতৃত্বে একটি চৌকস দল রাষ্ট্রী সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় নবাগত এসিল্যান্ড বলেন জাতীর বীর মুক্তিযোদ্ধা সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
তাদের কল্যাণে আজ আমরা মুক্ত ভাবে চিন্তা ভাবনায় জীবন যাপন করতে পারছি, তাদের এ ঋণ কোনোদিন শুধ হবার নয়, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুন্ন থাকবে।
বীরমুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্বার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা আপনাদের কে কিছু দিতে পারিনি, তবে জীবন বাজী রেখে একটি লাল সবুজের পতাকা দিতে পেরেছি, আমার ভাই সহপাঠী আলকাছ আলীর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাতবাসী করেন।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, মুরব্বি সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকার, সহ গ্রাম ও এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান ও যুব সমাজ।

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী ৭৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন, তার জন্ম পহেলা জানুয়ারি ১৯৫০ সালে জন্ম গ্রহণ করেন তার পিতার নাম সফর আলী, ম মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার ইমামতি করেন তবল পুর পুরান জামে মসজিদের ইমাম মাওঃ তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories