October 23, 2026, 10:01 pm
Headline :
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন
Notice :

বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথের দুই প্রবীণ মুরব্বি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বি,এন পি র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম আসকির আলী।
এক শোক বার্তায় তিনি বলেন, স্টেপনি গ্রিন শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আউয়াল হায়দার দুলাল ও টিপুর পিতা,কলচেস্টার বিএনপির সাবেক সভাপতি মিসবাহ উদ্দিনের চাচা আলহাজ্ব মন্তাজ আলী সাহেব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। অন্যদিকে, বিশ্বনাথ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর মিরেরচর নিবাসী জনাব দিলশাদ ও সাজ্জাদ হোসাইনের পিতা আলহাজ্ব আজিদ আলী ওরফে সোনাহর আলী সাহেব ও ইন্তেকাল ফরমায়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দুজন প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবক এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমরাও শোকাহত এবং ব্যথিত l এম আসকির আলী বলেন, এই দুই প্রবীণ মুরব্বী আমাদের অত্যন্ত আপনজন ছিলেন। তারা নিজ এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং সমাজসেবায় অনন্য অবদান রেখে গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় ক্ষতি হলো। গন ও সামাজিক মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় উল্লেখ করেন যে, মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত দান করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি যে, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন এবং আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন, পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি রইল গভীর সমবেদনা, আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন-আমিন।
এবং নিখোঁজ সাবেক সাংসদ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories