November 18, 2026, 6:48 pm
Headline :
বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা
Notice :

পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদকঃ
=====================বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ও পৌরসভায় এইচ এম. আক্তার ফারুক ২০২৭-২৮ সেশনের জন্য পুন:রায় আমীর নির্বাচিত হয়েছেন। গত ৬ নভেম্বর শুক্রবার উপজেলা ও পৌর জামায়াতের রুকনদের সর্বোচ্চ
ভোটে বর্তমান বিরোধী দলের প্রধান দল জামায়াতের কান্ডারী হিসেবে নির্বাচিত হলেন। গত ১৬ নভেম্বর সিলেটে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই আমীরকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত আমীরগণ আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ শাখার রুকনদের মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশনা দলের জেলা শাখা।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও উপজেলা শাখার সেক্রেটারী। তিনি ২০০৩ সালে রুকন হিসেবে শপথ নেন। ২০০৪ সাল থেকে এক নাগাড়ে ৫ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী। দীর্ঘদিন উপজেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালনের পর ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্য়ন্ত ছিলেন আমীর। অন্যদিকে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে ১৬ হাজারের অধিক ভোট পেয়ে স্থানীয় রাজনীতিতে চমক দেখান।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পৌর শাখার নবনির্বাচিত আমীর এইচ এম. আক্তার ফারুক ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও দাওয়াহ বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯৮ সালে রুকন হিসেবে শপথ নেন। ১৯৯৯ সাল থেকে এক নাগাড়ে দীর্ঘ ১৪ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী। ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর। ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্য়ন্ত ছিলেন পৌর জামায়াতের নায়েব আমীর। অন্যদিকে বিশ্বনাথ জামায়াতের অন্যতম উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ এইচ এম. আক্তার ফারুক সিলেট আলীয়া মাদ্রাসা থেকে কামিল, এমসি কলেজ থেকে মাষ্টার্স ডিগ্রি এবং ল-কলেজ থেকে এলএলবি পাস করেন। ২০২৩ সালে দেওকলস ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে ২য় স্থান লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories