May 26, 2026, 7:02 am
Headline :
বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র ঈদুল আযহার শুভেচ্ছা অ’প’প্র’চা’রে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে, অনিয়ম হলে আমাকে জানাবেন ব্যাবস্থা নিবো, খাজাঞ্চীতে এমপি লুনা ‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক।
Notice :

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, অপেক্ষা ফুরাবে এক বছরের

গত বছরের এ সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা পিছিয়ে যায় এক বছর।

এরপর কয়েক দফায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে অবশেষে আজ (১ অক্টোবর) সে কাঙ্ক্ষিত দিন ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা গেটের বাইরে অপেক্ষা করছেন ভর্তি পরীক্ষাতে বসার জন্য। বিলম্বে হলেও ভর্তি পরীক্ষা দিতে আসায় উচ্ছাস প্রকাশ করেন তারা। তারা বলছেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মুখিয়ে আছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন, জেলা সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ভর্তিচ্ছুদের তথ্য প্রদানসহ নানানভাবে সহযোগিতা করতে দেখা যায়। রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাবিতে পরীক্ষা দেবেন ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে ৮ হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে ৩ হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে ৩ হাজার ৪২৫ জন, বাকৃবিতে ৭ হাজার ৮০৬ জন।

উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এছাড়াও খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, গ ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories