August 6, 2026, 8:50 pm
Headline :
বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ
Notice :

সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর

নিজস্ব প্রতিবেদকঃ

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিপুর ও তবলপুর গ্রামে চারটি অসহায় পরিবারের মাঝে নবনির্মিত চারটি শেল্টার (ঘর) (নং- ৪৯০, ৪৮৯, ৫০৬ ও ৫০৭) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে শেল্টার প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলোর উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, “সিডস অব সাদাকাহ’র এই মানবিক উদ্যোগ একটি অসহায় পরিবারের জন্য শুধু একটি ঘর নয়; এটি নিরাপদ আশ্রয়, স্বস্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবী সুমন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী আমির আলী, আব্দুর রউফ, জুনাব আলী, খালেদ আহমেদ মাসুম, জাহেদুর রহমান, নাসির উদ্দীন, জাহেদুর রহমান তারাজুল, মকবুল হোসেন, হরমুজ আলী, আব্দুন নুর, আব্দুল গনি ও মোহাম্মদ আতিকুর রহমান।

সিডস অব সাদাকাহ’র পক্ষ থেকে হাবিবুর রহমান আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা সিডস অব সাদাকাহ’র এ মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অসহায় ও গৃহহীন মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories