September 9, 2026, 9:10 am
Headline :
“বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বিশ্বনাথের লামাকাজিতে সোনাপুর চ্যারেটি গ্রুপ কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Notice :

“বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা

প্রবাস প্রতিনিধিঃ

প্রবাসের যান্ত্রিক গতবাধা নিয়মানুবর্তিতা কাজ শেষে ঘরে ফেরা, আবার পরদিন কাজে রওয়ানা, সপ্তাহে কিঞ্চিৎ ১ দিন ছুটি পেলে সে জে কত কাজ! আত্মীয় স্বজনের খুজ নেয়া, পরিবার নিয়ে একটু শপিংমলে ঘুরতে যাওয়া কত-কি! এসব টাইম মেইনটেইন করতে করতে আবার দেশ থেকে শিকড়ের মানুষ গুলোর সাথে হাটতে হাটতে ফোনে কথা বলার মধ্য দিয়েই দিন শেষ! রাত্রি নেমে এলো ডিনার করে ঘুমোতে যাওয়ার আগে খুনসুটি কতকিছু বাকি রইলো, অনেকের আবদার রক্ষা করতে কথা দেয়া বন্ধু বান্ধবের বাসায় যাওয়া হয়নি! এই ধরনের শত আফসোস নিয়ে হঠাৎ ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার সকালটায় আবার কাজে ফেরার তাড়াহুড়ো! এই তো প্রবাস জীবন! তবুও আমরা ভাল আছি সুখে আছি বাংলাদেশি প্রবাসীরা।

তার মধ্যে যদি হয় এতো বড় একটা আয়োজন বাংলাদেশি আয়োজন! এর চাইতে আনন্দের আর কি হতে পারে-এ যেনো প্রবাসে একখন্ড “বাংলাদেশ”
বলছিলাম অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টির আয়োজন নিয়ে।
যুক্তরাজ্যে‍র অন‍্যতম ঐতিহ্যবাহী সিটি অক্সফোর্ড, সেখানে অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গ্রীষ্মকালীন উৎসব।

গতো ৬ ই সেপ্টেম্বর অক্সফোর্ডের রিগাল কমিউনিটি সেন্টারে দুপুর থেকে শুরু হয় এই আয়োজন।
চান মিয়ার পরিচালনায় এবং কাউন্সিলর আব্দুল মুবিনের প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ‍্যমে শুরু হয়ে অনুষ্ঠানটিতে উদ্বোধনী বক্তব্য রাখেন অক্সফোর্ড মসজিদের সাবেক চেয়ারম্যান কমিউনিটি নেতা বিশিষ্ট মুরুব্বী লুৎফুর রাহমান।

আয়োজনকারীদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহন করেন, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সামাদ, আব্দুল খালিক, রেজাউল করিম রাজা, মুহাম্মদ আব্দুল হক, কাউন্সিলর আব্দুল মুবিন, কামাল উদ্দিন, এনাম আহমেদ, ওয়েছ আহমেদ, খালেদ হক, তাহেরুল হাসান জুনেদ, সালমান আহমেদ, মুহাম্মদ এহিয়া।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ডের এমপি এনালিস ডডস।
এছাড়াও অনুষ্ঠানে অনেক স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবার প্রিয়জন ও ছোট বাচ্চা ও মহিলাদের আগমনে প্রানবন্ত হয়ে উঠে পুরো আয়োজন।
চোখে পড়ার মতো ছিলো এ দৃশ্য! অক্সফোর্ডশায়ার থেকে আগত অনুষ্ঠানে বিভিন্ন রকমের বাংলা কালচারাল খাবারের আয়োজন করা হয়।
ছিলো বারবিকিউও! ছোট্ট বাচ্চাদের খেলাধুলার জন‍্য রাখা বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়। মহিলা ও পুরুষদের জন‍্যও ছিলো খেলার আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।
বিভিন্ন শিল্পীরা বাংলাদেশী গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করে তুলেন। স্থানীয়রা সুর বেসুরে গান গাওয়ার চেষ্টা করেন।
হাসি আনন্দ সৃতিচারণে সারাদিনভর চলে এই অনুষ্ঠান।
অবশেষে ধরতে হয় বাড়ির পথ!
সাথে সৃতি স্মারক হয়ে আসে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে পাওয়া পুরস্কার বিজয়ী পুরস্কার।
আর এ পুরষ্কার স্পন্সর করেন খালেদ আহমদের বিল্ডার কোম্পানি।
সবশেষে সবাইকে ধন‍্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন কাউন্সিল আব্দুল মুবিন।
সবাইকে ঐক্যবদ্ধভাবে এরকম মিলন মেলার আরো আয়োজনের আহবান জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories