September 26, 2026, 11:38 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

স্যানিটারি প্যাডে মাদক লুকানো কে এই আরিয়ান বান্ধবী

মাদক-কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খান। মধ্য সমুদ্রে বিলাসবহুল প্রমোদতরি পার্টিতে গিয়ে মাদক নিয়ে ধরা পড়েছেন তিনি। মাদক উদ্ধার হয়েছে তাঁর লেন্সের বাক্স থেকেও।
গত দুইদিন ধরে তাঁকে নিয়ে আলোচনায় বারবার উঠে এসেছে আরও একটি নাম। আর সেটি হল মুনমুন ধমেচা।

আনন্দবাজারের খবরে বলা হয়, আরিয়ানের সঙ্গেই গ্রেফতার হয়েছেন মুনমুন। তার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

কে সেই মুনমুন?

জানা গেছে, মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গে তার পরিচয়-চলাফেরা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়।

ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনও পর্যন্ত তার পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলির মধ্যে কোনও ছবিতেই শাহরুখ-পুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। তিনি জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। সোমবার আরিয়ানের সঙ্গেই আদালতে তোলা হবে তাঁকে। আরও কয়েক দিন তাঁকে হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories