June 22, 2026, 11:00 pm
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচন পদ্ধতির সংস্কার অপরিহার্য, সিলেট মহানগর আমির—————————মুহাম্মদ ফখরুল ইসলাম

গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচন পদ্ধতির সংস্কার অপরিহার্য। সিলেট মহানগর আমির।
—————————মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তারা বিগত ১৫ বছর দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সর্বাগ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার হওয়া প্রয়োজন। গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচন পদ্ধতির সংস্কার অপরিহার্য। দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিতি করবে।

তিনি বলেন, জামায়াত খোদাভীরু দেশপ্রেমিক জনতার প্রিয় কাফেলা ও বঞ্চিত মানুষের আশ্রয়স্থল। পতিত স্বৈরাচারী হাসিনা জামায়াত নিষিদ্ধ করে ৫ দিনও ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি। তাদেরকে জনরোষে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। গণহত্যার বিচারের মাধ্যমে এদেশে তাদের ফ্যাসিবাদের রাজনীতি চিরতরে বন্ধ করা উচিত। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, পেশাজীবী থানা-১ এর সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন। দারসুল কুরআন পেশ করেন দক্ষিণ সুরমা থানা নায়েব আমীর মাওলানা মোশাহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন থানা সহ-সেক্রেটারী কাজী জাফর আহমদ।

এদিকে সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য দক্ষিণ সুরমা থানা জামায়াতের ৯ টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেন দঃ সুরমা থানা আমীর।

এছাড়া সমাবেশে থানার ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়।
২৫নং ওয়ার্ডে এম.এ ওয়াদুদ সভাপতি ও জাবেদ আহমদ সেক্রেটারী, ২৬নং ওয়ার্ডে এস.এম মুছা সভাপতি ও আব্দুস সোবহান সেক্রেটারী, এসিসটেন্ট সেক্রেটারী এম মাহবুব আহমেদ। ২৭নং ওয়ার্ডে এডভোকেট নাজমুল হুদা তালুকদার সভাপতি ও সাকিব ইসলাম জায়েদ সেক্রেটারী, ২৮নং ওয়ার্ডে ডা. আবুল লেইছ সভাপতি ও মামুন আহমদ সেক্রেটারী, ২৯নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ সভাপতি ও বদরুল ইসলাম সেক্রেটারী, ৩০নং ওয়ার্ডে আব্দুর রহিম সভাপতি ও জাফর হোসেন সেক্রেটারী, ৪০নং ওয়ার্ডে কয়েস উদ্দিন কুটি সভাপতি ও শওকত আহমদ সেক্রেটারী, ৪১নং ওয়ার্ডে ফজলুর রহমান আজাদ সভাপতি ও মো: গিয়াস উদ্দিন সেক্রেটারী এবং ৪২নং ওয়ার্ডে ওয়াহিদুর রহমান সভাপতি ও আব্দুর রাবু সেক্রেটারী মনোনীত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories