June 23, 2026, 12:14 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

আলিয়া মাদ্রাসার মাঠে স্মরণ কালের সবচাইতে বড় কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াত, আসছেন দলের কেন্দ্রীয় আমীর সহ জাতীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদকঃ

১৩ ডিসেম্বর সিলেট আলীয়া মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে আসছেন আমীরে জামায়াত ডাঃ শাফিকুর রহমান।
====================================
সম্মেলন সফল করতে স্বত:স্ফুর্ত ভাবে কাজ করুন…… জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
————————————————-

আগামী ১৩ই ডিসেম্বর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন করছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমীরে জামায়াত ডা. মোঃ শফিকুর রহমান।
এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
২৫ নভেম্বর, সোমবার সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক শেষে এই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ, শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শূরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান প্রমুখ।
এসময় জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন গণমুখী সংগঠন জামায়াতে ইসলামী দীর্ঘদিন পরে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের যে উদ্যোগ গ্রহণ করেছে তা এ অঞ্চলের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উজ্জিবিত করবে। আগামী দিনের রাজনৈতিক পটপরিবর্তনে মাইলফলক হবে পূণ্যভূমি সিলেটের এই ঐতিহাসিক সম্মেলন। তিনি সম্মেলন সফল করতে নেতাকর্মীদেরকে স্বত:স্ফুর্ত ভাবে কাজ করতে উদাত্ত্ব আহ্বান জানান।
সভায় ১৩ ডিসেম্বরের সম্মেলন সফল করতে জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories