January 21, 2026, 3:49 am
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

বিশ্বনাথ ইউনাইটেড ইউ,কের মেগা ফুটবল টুর্নামেন্টের ২৫’ সফল সমাপ্তি, মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়ন,স স্বাদ পেলো ‘পুষ্প সৌরভ স্পটিং ক্লাব’ বিশ্বনাথের গাঁও।

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলার ৮টি ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত ‘মেগা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এফসি বার্সা আশুগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ‘পুষ্প সৌরভ’ সমাজ কল্যাণ স্পোর্টি ক্লাব বিশ্বনাথের গাঁও চ্যাম্পিয়ান, ‘প্রাইজমানি নগদ এক লক্ষ’ টাকা।
রানার্সআপ ‘এফসি বার্সা আশুগঞ্জ’ নগদ পঞ্চাশ হাজার টাকা।

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউকে কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার বিকেলে পৌর শহরের পশ্চিম চান্দশির কাপন মোহামেডানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আরকুম আলী ও মোহাম্মদ আলীর লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সহ প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক শাহাব উদ্দিন সাবুল, অত্র টুর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক লিটন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সদস্য নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ূম, ইয়াকুব আলী, সুহেল মিয়া, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, গরীব অসহায় কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হেলাল মিয়া প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র ও স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories