September 26, 2026, 5:03 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জামায়াত ছিল আছে এবং থাকবে ২৬ নং ওয়ার্ড ঝাল পাড়ায়—-এডভোকেট জুবায়ের।

নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিপদ-দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে অতীতে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়ায় ব্যবসায়ীসহ বাসা-বাড়ীর বাসিন্দাগণ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে সরকারের পাশাপাশি সামর্থবানদেরকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও উপকৃত হবে।

তিনি বুধবার বিকেলে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের উদ্যোগে ২৬নং ওয়ার্ডে ঝালোপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে ঘরের আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান।

থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় ক্ষতিগ্রস্তদের ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সিলেট বারের আইনজীবী এড. মকসুদ আহমেদ, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম জুনেদ, ঝালোপাড়ার বিশিষ্ট মুরব্বী মতিউর রহমান মতিন, কদমতলী গ্রামের বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী সেলিম আহমদ, ভার্থখলা মসজিদ বাজার কমিটির সেক্রেটারী ব্যবসায়ী জামিল আহমদ, ২৪শে জুলাই/আগস্ট বিপ্লবে নিহতের পিতা নিখিল কুমার কর, ঝালোপাড়া পূজা কমিটির সভাপতি নীলমনি কর ও সেক্রেটারী দিপংকর পাল, পুরঞ্জ বাবু, ২৬নং ওয়ার্ডের সভাপতি এস এম মুসা, সেক্রেটারী আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারী মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিটে সভাপতি মাহতাব আহমদ, সেক্রেটারী মাসুম আহমদ, জামায়াত নেতা আকরাম হোসেন, আরিফ আহমদ ও নান্নু মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories